ওটিটিতে ফিরছেন রাজ, সুনেরাহ’র ফেসবুক অ্যাকাউন্ট উধাও
ঈদে ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে কামব্যাক করছেন সাম্প্রতিক সময়ে আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ। সাতপর্বের নতুন এই সিজনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ম্যাক্স রহমান। নির্মাণ করেছেন মেহেদি হাসিব। চিত্রনায়ক শরিফুল রাজ।
এরইমধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে। প্রায় ১ মিনিট দৈর্ঘ্যের টিজারটিতে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন ওটিটি ‘দামাল’।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উধাও হয়েছে ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ অভিনেত্রীর সুনেরাহ বিনতে কামালের ফেসবুক অ্যাকাউন্ট। অনেকবার খুঁজেও মেলেনি তার অ্যাকাউন্টের হদিস। তবে রাজের অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়া এই অভিনেত্রীর পেজ এখনো অ্যাক্টিভ আছে।
‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজে রাজ ছাড়াও মুখ্য চরিত্রে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকে।
আর দীপংকর দীপন পরিচালিত অন্তর্জালে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাশরুর ইনান, মোহাম্মদ আলী হায়দার, রওনক হাসানসহ অনেকেই।







